ইন্দুরকানীতে বিদ্যুৎ তারে আটকে পড়া একটি পাখি ৪৮ ঘন্টা পর উদ্ধার
ইন্দুরকানীতে বিদ্যুৎ তারে পেচিয়ে আটকে পড়া একটি শালিক পাখি ৪৮ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
জানা যায়, উপজেলার ঘোষেরহাট বাজারে পল্লি বিদ্যুতের একটি খুটির তারের সাথে একটি শালিক পাখি গত সোমবার আটকে পড়ে। কিন্তু বাজারের দোকানদারা মনে করে পাখিটি মরে গেছে। তাই পল্লী বিদ্যুতের লোকজনকে কেউ জানায়নি। পরে বুধবার বিকালে আলামিন নামে এক ব্যক্তি পাখিটি ঝুলতে দেখে পল্লী বিদ্যুতের বালিপাড়া অভিযোগ কেন্দ্রে ঘটনাটি জানান। খবর পেয়ে ওই দিন বিকালে ১০ মিনিট বিদ্যুৎ বন্ধ করে খুটিতে উঠে পাখিটিকে আহত অবস্থায় উদ্ধার করেন পল্লী বিদ্যুতের বালিপাড়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ ইসলাম হোসেন। এসময় পাখিটিকে দেখার জন্য উৎসুখ জনতা বাজারে ভিড় জমায়।
ইন্দুরকানী পল্লি বিদ্যুতের বালিপাড়া অফিসের ইনচার্জ মোঃ ইসলাম জানান, দুই দিন ধরে বিদ্যুতের তারে ঝুলে থাকা পাখির কথা শুনে আমার লোকজনের সহায়তায় পাখিটি আহত অবস্থায় উদ্ধার করে পশু ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করাই।
