ভান্ডারিয়ায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষিকা বাছাই সম্পন্ন
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এর জন্য যাচাই বাছাই শেষে ভান্ডারিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠদের নাম প্রকাশ করা হয়েছে। এতে ভান্ডারিয়া উপজেলায় ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিকি বিদ্যালয়। এসব স্কুলের এসএমসির সভাপতিদের মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন ৬৩নং ধাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া। প্রধান শিক্ষক পদে পৌর শহরের ৭২নং উত্তর পূর্ব ভান্ডারিায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মনিরুজ্জামান, সহকারী শিক্ষকদের মধ্যে ১২নং উত্তর শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদা বেগম শ্রেষ্ঠ এবং ৬৯নং জে আর কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুতসাহী সদস্য কে এম মাহাবুবুর রহমান শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছেন।
Please follow and like us:
« ইন্দুরকানীতে ডাকাতির নাটক ! (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বোয়ালিয়া ব্রীজের সংযোগ সড়কে গর্ত ॥ যানবাহন চলাচলে ঝুঁকি »
