প্রধান সূচি

ইন্দুরকানীতে ডাকাতির নাটক !

ইন্দুরকানীতে প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতির নাটকের অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার চরণী পত্তাশী গ্রামের ইউনুস হাওলাদারের ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে তার ছেলে নাহিদ (১০)কে কুপিয়ে আহত করে। এসময় সংঘবদ্ধ ডাকাত দল নগদ দেড় লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেন তার স্ত্রী মনোয়ারা বেগম।
সোমবার ওই বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি জড়াজীর্ণ ঘরের বেড়া ভাঙ্গা। তবে আহত ছেলেটির মাথায় ব্যান্ডেজ করা দেখে ইন্দুরকানী থানার ওসি তা খুলে কোথাও কোন আঘাতের চিহ্ন পাননি।
ইউনুস হাওলাদারের স্ত্রী মনোয়ারা বেগম জানান, রবিবার রাতে আমাদের ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে ডাকাতরা নগদ দেড় লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, ডাকাতির ঘটনা কোন ঘটেনি। তারা ডাকাতির নাটক সাজিয়েছে। ইউনুস হাওলাদারের ছেলের মাথায় ব্যান্ডেজ দেখে তা খুলে দেখি কোথাও কোন আঘাতের চিহ্নি নেই। তবে কে বা কারা ঘরের বেড়া কেটেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial