মঠবাড়িয়া ক্যান্সার আক্রান্ত ফাতিমাকে চিকিৎসা সহায়তা প্রদান
‘বাড়িয়ে দাও মানবতার হাত, গড়ি অসহায় শিশুদের ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে ‘ছোট্ট মনুদের জন্য ভালবাসা’ সংগঠনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত ফাতিমাসহ তিন শিশুকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকালে প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, সংগঠনের আজীবন সদস্য ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সংগঠনের উপদেষ্টা প্রভাষক জুলহাস শাহীন, শ্রমিক লীগ নেতা আবুল কালাম আজাদ, সংগঠনের আহবায়ক সাংবাদিক শিবাজী মজুমদার শিবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমার মিজু, শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক মেহেদী হাসান, ইসমাইল হোসেন হাওলাদার, এস.এম. আকাশসহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীবৃন্দ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় যুব মহিলা লীগের কমিটি গঠন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে ১শ ৯৮ বোতল ফেনসিডিল সহ দুই পেশাদার ব্যবসায়ী আটক »
