প্রধান সূচি

ইন্দুরকানীতে বিভাগীয় দুদক পরিচালকের সততা স্টোরের উদ্বোধন

ইন্দুরকানীতে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগীতায় সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করেন দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আবু সাঈদ।

পরে বিদ্যালয় মিলনাতয়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেরা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, ইন্দুরকানী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম. আহসানুল ছগির, জাপান প্রবাসী জাহাঙ্গীর হোসেন মোজাহিদ, ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক মো. জাকারিয়া হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন গাজী ও শিক্ষক মো. নাকির আহম্মেদ। পরে উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্যদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial