প্রধান সূচি

বাগেরহাটে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভা

বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  সকালে বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে বাগেরহাট ডেমা কারামাতিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ এডভোকেট মীর শওকত আলী বাদশা। এসময় উপস্থিত ছিলেন ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনি মল্লিক, ডেমা কারামাতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এস এম মনিরুল করিম, জেলা সহকারী তথ্য কর্মকর্তা পাভেল দাস, আওয়ামী লীগ নেতা মল্লিক গিয়াস উদ্দিন, মো. বনি আমিন, মাহফুজুর রহমান খোকন, শুশান্ত মসিদ, দুলু তরফদার মো. সজিব তরফদার, মো. সোহরাব হোসেন, মো. আব্দুল হাকিম প্রমুখ।

সভায় মাদরাসার শিক্ষক-ছাত্র, অভিভাবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial