প্রধান সূচি

ইন্দুরকানীতে মাদক সম্রাটের ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ইন্দুরকানীতে ৫ মাদক মামলার আসামী মাদক সম্রাট ডালিম হাওলাদারের ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বাড়ৈখালী এস.জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর বাড়ৈখালীসহ পাশর্^বর্তী ৩ গ্রামের মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ, স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন।

মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, সমাজসেবক এস. এম নুরুজ্জামান নাদিম, আলম হোসেন, শাহজাহান খান, স্থানীয় যুবলীগ নেতা ইলিয়াস হোসেন হাওলাদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাদক স¤্রাট ডালিম হাওলাদার এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। যুব সমাজকে সে ধ্বংসের দিকে নিয়ে যাচেছ। মাদক ব্যবসাসহ সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার কারণে এলাকাবাসী অতিষ্ট। এলাকাবাসী ডালিম হাওলাদারের ফাঁসি দাবি করেন।

উল্লেখ্য, গত ২৪ আগষ্ট উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন পাড়েরহাট ইউনিয়নের দড়িচর বাড়ৈখালী গ্রামের হেমায়েত হাওলাদারের মেঝ ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ডালিম হাওলাদার ও তার বড় ভাই সেলিম হাওলাদারের সাথে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই ডালিম বড় ভাই সেলিমকে এলোপাথারিভাবে কুপিয়ে রক্তাক্ত করে এবং বাম পা বিচ্ছিন্œ করে ফেলে। পরে  স্থানীয়রা ডালিমকে ধরে পুলিশে সোপর্দ করে এবং বড় ভাই সেলিমকে উদ্ধার করে পিরোজপুুর সদর হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, অভিযুক্ত ডালিম ও সেলিম দুই ভাই চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দের কারণে গত ২৪ আগষ্ট ডালিম বড় ভাই সেলিমের পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে। ডালিমকে আটক করে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। ডালিম পিরোজপুর কারাগারে রয়েছে। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ৫টি মামলা রয়েছে। এবং বড় ভাই সেলিমের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial