প্রধান সূচি

জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের মঠবাড়িয়ায় গণসংযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ আজ রবিবার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ও আমড়াগাছিয়া ইউপিনয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগ কালে তিনি সাপলেজা বাজার সার্বজনীন সদর মন্দির, সাপলেজা বাজার ও আমড়াগাছিয়া বাজার পরিদর্শণ করেন। এ সময় তিনি উপস্থিত লোকজনের কাছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার আহবান জানান।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি সাপলেজা বাজার ও আমড়াগাছিয়া ইউনিয়নের সংযোগ সেতুটি জেলা পরিষদ থেকে নির্মাণের ঘোষনা দেন।

জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ উপস্থিত জনগণের বিভিন্ন দাবি মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।

গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে ধানীসাফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুর অর রশীদ তালুকদার, বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার, সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মোল্লা, মন্দির কমিটি, বাজার কমিটি, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial