প্রধান সূচি

কাউখালীতে দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালী উপজেলার ২নং আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি গ্রামে বেসরকারি উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে রবিবার সকালে পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন ও ওয়ার্ড দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রী এবং স্থানীয় সমাজসেবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয়পার্টির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্ঠা এম এ রব্বানী ফিরোজ, দুঃস্থ কল্যাণ সংস্থার  প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, উপজেলা যুব সংহতির সাবেক সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, সাবেক যুগ্ন-আহবায়ক শামিম আহমেদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শিরিন বেগম, উপজেলা ছাত্র সমাজের যুগ্ন-আহবায়ক শামীম হোসেন, যুগ্ন-আহবায়ক জয়দেব সমদ্দার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial