ইন্দুরকানীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি
ইন্দুরকানীতে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের পাঁচ দিনেও সন্ধান মেলেনি। জানা যায়, গত ২৯ আগষ্ট দুপুরে শাফায়েত উল্লাহ (১৩) ইন্দুরকানীর নিজ বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় শনিবার ইন্দুরকানী থানায় নিখোঁজ শাফায়েত উল্লাহর বড় ভাই সাংবাদিক কেফায়েত উল্লাহ একটি সাধারণ ডায়েরি করেছেন। শাফায়েত ঢাকার মিরপুরের মঈনুল কুরআন মাদ্রাসার ছাত্র ও ইন্দুরকানী গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছোট ছেলে। ৫ দিনেও তাকে খুঁজে না পেয়ে তার পরিবার চরম উৎকন্ঠায় ভুগছেন।
নিখোঁজের বিষয়ে সাংবাদিক কেফায়েত উল্লাহ জানান, শাফায়েত নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। এ ব্যাপারে ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, মাদ্সার ছাত্র নিখোঁজের বিষয়ে তার বড় ভাই জিডি করেছেন। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
