পিরোজপুরের পাড়েরহাটে অগ্নিকান্ডে মৎস্যজীবীর বসতঘর ভস্মিভূত
পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরের বাদুরা এলাকায় অগ্নিকান্ডে এক মৎস্যজীবীর বসতঘর সম্পূর্ন পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর রাতে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ৬ লাখ টাকা বলে দাবি করছে ক্ষতিগ্রস্থরা।
পুড়ে যাওয়া বসতঘরের মালিক মৎস্যজীবী নুরুল ইসলাম পশারী জানান, বৃহস্পতিবার ভোর রাতে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুনে ঘরের ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আরো ভয়াবহ রূপ নেয়। এসময় আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। আগুনে বসতঘরসহ ৩টি স্থাপনা আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি। স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
পাড়েরহাট মৎস্য বন্দর মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আকন জানান, ঘটনাস্থলে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরনের বিকট শব্দ শোনা যায়। রান্না ঘর থেকে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
