চিতলমারীতে কলেজ ছাত্র সবুজ হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
বাগেরহাটের চিতলমারীতে কলেজ ছাত্র সবুজ হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
শুক্রবার সকাল ১১ টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা খুনিদের বিশেষ ট্রাইবুনালে এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
সমাবেশে চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, বিশ্ব হিন্দু পরিষদ এর বাংলাদেশের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, সমাবেশের যুগ্ম-আহ্বায়ক অলিপ সাহা।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোহাসীন রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, যুগ্ম আহবায়ক শেখ কেরামত আলী, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, শিবপুর ইউপি চেয়াম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ ম-ল, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিবানী বিশ্বাস, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক এস এম এ সোয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সমাবেশ সঞ্চালণের দায়িত্বে ছিলেন যুবলীগ নেতা শান্তনু রানা রুবল ও প্রভাষক প্রদীপ মন্ডল।
উল্লেখ্য গত রবিবার সবুজ হত্যাকান্ডে জড়িত সিব্বির খান ও লিমন খানের স্বীকারোক্তি মতে চিতলমারী সদর বাজারের ওয়াপদা ভেড়িবাঁধের ডোবা থেকে কলেজ ছাত্র সবুজের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
