Friday, August 24th, 2018
চিতলমারীতে কলেজ ছাত্র সবুজ হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
বাগেরহাটের চিতলমারীতে কলেজ ছাত্র সবুজ হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১১ টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা খুনিদের বিশেষ ট্রাইবুনালে এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন। সমাবেশে চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, বিশ্ব হিন্দু পরিষদ এর বাংলাদেশের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, সমাবেশের যুগ্ম-আহ্বায়ক অলিপ সাহা। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, শেরেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ধর্ষকের সহায়তাকারীর পক্ষ নিয়ে ফোনে আওয়ামী লীগ নেতার হুঙ্কার
স্বরূপকাঠীতে সংবাদ সংগ্রহ করার জন্য একটি ধর্ষন অভিযোগের ঘটনায় সহায়তাকারী হিসেবে অভিযুক্ত’র ব্যাপারে ফোন দিয়ে জানতে চাওয়ায় সংবাদকর্মীকে হুমকি দিলেন এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। ধর্ষনে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত শিউলী’র ব্যাপারে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ফোন দিলে মো. ফজলুল হক খোকন নামের ওই আওয়ামী লীগ নেতা সংবাদকর্মীকে হুমকি দেন। অভিযুক্ত শিউলী উপজেলার সুটিয়াকাঠি গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী। গত বৃহস্পতিবার দুপুরে শিউলীর স্বামী রাজ্জাক মিয়ার ফোনে ফোনটি দেয়া হলে রাজ্জাক একটু কথা বলে তিনি ওই আওয়ামী লীগ নেতাকে ফোন ধরিয়ে দেন। তখন প্রভাবশালী ওই আওয়ামী লীগ নেতা ফোন ধরে সংবাদকর্মীর বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
