কাউখালীতে বজ্রপাতে নদীতে পড়ে যাওয়া নিখোঁজ জেলের লাশ উদ্ধার
পিরোজপুরের কাউখালী উপজেলার কচাঁ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আহত হয়ে ডুবে নিখোঁজ হওয়া মানিক (২২) নামের এক জেলের লাশ দু’দিন পর সোমবার বিকেলে একই স্থান থেকে উদ্ধার করেছে স্থানীয় জেলেরা ।
মানিক কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামের আ. সালাম খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানায়, রবিবার সকালে কচাঁ নদীর দেওনাখালী এলাকায় মাছ ধরার সময় বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে জেলে মানিক আহত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। রবিবার সকাল থেকে স্থানীয় অর্ধ শতাধিক জেলে উদ্ধার তৎপরতা চালায়। পরে সোমবার বিকেল ৫ টার দিকে স্থানীয় জেলে খোকনের জালে নিঁেখাজ জেলে মানিকের লাশ ভেসে যাওয়ার সময় আটকা পরে। এ সময় স্থানীয় জেলেরা মানিকের লাশ উদ্ধার করে নিয়ে আসে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, বজ্রপাতে নিহত মানিকের লাশ সোমবার বিকেলে স্থানীয় জেলেরা উদ্ধার করে। তার শরীরের একাংশ পুড়ে গেছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
