কাউখালীতে বজ্রপাতে নদীতে পড়ে জেলে নিখোঁজ
জেলার কাউখালী উপজেলার কচাঁ নদীতে রবিবার সকালে মাছ ধরার সময় মানিক খান (২২) নামের এক জেলে বজ্রপাতে আহত হয়ে নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন।
মানিক কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামের আ. সালাম খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানায়, রবিবার সকালে কচাঁ নদীর দেওনাখালী এলাকায় মাছ ধরার সময় বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে জেলে মানিক আহত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পর থেকে স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ খান খোকন জানিয়েছেন, ওই জেলেকে উদ্ধারে অভিযান চলছে।
Please follow and like us:
« পিরোজপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটের দেশি গরুতেই জমে উঠেছে কোরবানীর পশুরহাট »
