প্রধান সূচি

মঠবাড়িয়ায় হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলার আসামী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে হত্যা, ডাকাতি, অস্ত্র, জননিরাপত্তা আইনে দায়ের করা মামলার পলাতক দুর্ধর্ষ তিন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল- উপজেলার আঙ্গুলকাটা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে  আলম মোলাø ওরফে আলমগীর (৩২), উত্তর মিরুখালী গ্রামের চাঁন মিয়া হাওলাদার ছেলে মনির হাওলাদার (২৮) এবং উত্তর গিলাবাদ গ্রামের আব্দুল ছত্তার আকনের ছেলে আলমগীর হোসেন (৪৫)।

থানা সূত্রে জানা যায়,  গ্রেফতারকৃত আলম মোলাøর বিরুদ্ধে ১টি হত্যা, ৩টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলা, মনির হাওলাদারের বিরুদ্ধে ২টি ডাকাতি ও ১টি চুরি এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে ১টি জন নিরাপত্তা, ১টি অস্ত্র, ১টি ডাকাতি ও ১টি দস্যুতার মামলা রয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, গ্রেফতারকৃত দুর্ধর্ষ তিন আসামি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial