প্রধান সূচি

ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে ২০১৩ সালে হামলা-সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী উপজেলার পত্তাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মো. হাসান আলী (২৮)কে গ্রেফতার করে।

আটককৃত মো. হাসান আলী উপজেলার ভবানীপুর গ্রামের হায়দার আলীর ছেলে। রবিবার তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় পরোয়ানা থাকায় ওই মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে ইন্দুরকানী থানা পুলিশ।

ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, হামলা-সংঘর্ষের ঘটনার মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial