প্রধান সূচি

শরণখোলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত-১

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই কৃষক নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার সকালে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর উল্টারপাড় গ্রামের শফিজদ্দিন গাজীর ছেলে মো. কালাম গাজী (৫৫) ও ধানসাগর ইউনিয়নের খেঁজুবাড়িয়া গ্রামের নুরুল হক খানের ছেলে আমিনুল ইসলাম খান (৩৫)।

সংশ্লিষ্ট দুই ইউনিয়নের ইউপি সদস্য মো. জাকির হোসেন খান ও মো. নাসির উদ্দিন হাওলাদার জানান, এদিন সকাল সাড়ে ১০টার দিকে ওই দুই কৃষক তাদের নিজেদের ধান ক্ষেতে চারা রোপণ করছিলেন। এসময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় উত্তর রাজাপুর গ্রামের আশরাফ খানের ছেলে মো. কবির খান (৩২) আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার সরকার বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial