মঠবাড়িয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুর ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার বুড়িরচর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ছগির মীর্জা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার শরীর তল্লাসী করে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ছগির মীর্জা পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের গোলাম সরোয়ার মীর্জার ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় ডিবির এসআই দেলোয়ার হোসাইন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ছগির মীর্জাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার অাদর্শকে নষ্ট করতে পারে নাই ….জিয়াউল আহসান গাজী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় বিএনপির নতুন কমিটি ঘোষনা »
