ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার অাদর্শকে নষ্ট করতে পারে নাই ….জিয়াউল আহসান গাজী
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দীর্ঘা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ও লেবুজিলবুনায়া ওয়ার্ড আওয়ামীলীগের সহযোগীতায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অালোচনা সভায় দীর্ঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ আলম আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। তাকে হত্যার মাধ্যমে আওয়ামীলীগকে নিশ্চিন্ন ও আদর্শ নষ্ট করার চিন্তাভাবনা করেছিলো কিছু প্রধানমন্ত্রী আজ মহাকাশ ও সমূদ্রজয়ের মতো কাজ করছেন। দেশের মানুষের পক্ষে কথা বলার কেউ থাকবেনা এ জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো। পিরোজপুর জেলা আওয়ামীলীগ অন্যায়, অপশক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক খাইরুল ইসলাম মিঠু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমন মজুমদার, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা শারমিন মৌলি, প্রমুখ। এসময় জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু ও তার পরিবারে শহীদ সকলের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুস সোবাহান। সঞ্চালনায় ছিলেন ৩নং দেউলবাড়ী দেবড়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল আলম বাবুল।
