প্রধান সূচি

ব্যক্তির কর্মী হলে কর্মচারী হবেন, আর দলের কর্মী হলে নেতা হবেন … জিয়াউল আহসান গাজী

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী বলেছেন, দল করবেন, দলের সুবিধা নিবেন, আর দলের জাতীয় প্রোগ্রামে আসবেন না, সেটা হয় না। মনে রাখবেন ব্যক্তির কর্মী হলে তার কর্মচারী হবেন, আর দলের কর্মী হলে, নেতা হবেন।

বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার খেজুরতলা দাখিল মাদ্রাসা মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কথা যাতে কেহ বলতে না পারে, এটাই ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মুল লক্ষ্য। জাতির জনকের হত্যার পরেও তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বিচলিত না হয়ে, বাবার রেখে যাওয়া কাজসহ দেশ গঠনে ভূমিকা রাখছেন।

তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের এক হয়ে লড়তে হবে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এ দেশ সুইজারল্যান্ড হত। শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানে দারিদ্র বিমোচন, শেখ হাসিনা মানে পদ্মাসেতু তৈরী, শেখ হাসিনা মানে বিভিন্ন ভাতার প্রচলন। দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে নৌকাকে আবার বিজয় করতে হবে।

সেখমাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষকলীগের পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি আতিয়ার রহমান চৌধুরী নান্নু, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু, নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন মজুমদার, সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস প্রমূখ।

আতিয়ার রহমান চৌধুরী নান্নু তার বক্তব্যে বলেন, ব্যক্তি মুজিবকে হত্যা করলেও আর্দশ মুজিবকে হত্যা করতে পারেনি। জাতির জনকের ৭ মার্চের ভাষণ সেরা ভাষণ হিসেবে আন্তজার্তিক স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত।

চঞ্চল কান্তি বিশ্বাস তার বক্তব্যে বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে যাকেই দলীয় মনোনয়ন দেয়া হবে, আমরা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে তার পক্ষে কাজ করবো এবং নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবো।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল রহমান সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন মৌলী প্রমুখ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial