মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে মানিকখালী বটতলা এলাকায় সোমবার সকালে মটর সাইকেল-টমটম মুখোমুখি সংঘর্ষে বেল্লাল হোসেন (৩৫) নামের এক কড়াত কল শ্রমিক নিহত হয়েছেন। নিহত বেল্লাল হোসেন উপজেলার মধ্য সোনাখালী গ্রামের ইউনুচ ফরাজীর ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, ঘটনাস্থল পাথরঘাটা থানায় হওয়ায় এ ঘটনায় ওই থানায় মামলা হবে।
Please follow and like us:
« সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ভান্ডারিয়ায় মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় মাদকসেবীর অস্ত্রের আঘাতে স্কুলছাত্র আহত »
