প্রধান সূচি

ভান্ডারিয়ার গৌরীপুর দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার বিকেলে বেসরকারি উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে সংস্থার উপজেলা কার্যালয়ে ৭নং গৌরীপুর ইউনিয়নের দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রীবৃন্দ, প্রবীণ সমাজসেবী ছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শোকাবহ আগষ্ট উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে উপস্থিত সকলে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে¡ প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা যুগ্ন আহবায়ক এবং ৭নং গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন, সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, উপজেলা দুঃস্থ নেত্রী ও সাবেক গৌরীপুর ইউপি সংরক্ষিত মহিলা সদস্য মাহিনুর রুবী, যুবসংহতি (জেপি) নেতা মেহেদি হাসান পলাশ, ইউনিয়ন দুঃস্থ নেত্রী লাকী আক্তার, সোনিয়া সালাম, শিপ্রা রানী হালদার, খাদিজা আক্তার, শাহিনুর বেগম, গোলাপী রানী, রাহিমা বেগম, পুষ্প রানী ও কমলা বেগম প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial