প্রধান সূচি

কাউখালীতে ‘সততা স্টোর’ উদ্বোধন

ছাত্র অবস্থায় নীতি নৈতিকতা এবং সততার শিক্ষা দিতে বিক্রেতা বিহীন ব্যবসা প্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে  হোগলা বেতকা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা সততা স্টোরের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল বিভাগীয় পরিচালক মো. আবু সাইদ।

উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ বলেন, সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তি জীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক জগদিস কুন্ডু প্রমুখ।

এর আগে দুপুরে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) উদ্যোগে  সততা স্টোরের ১১জন ছাত্র-ছাত্রীকে স্কুল ব্যাগ বিতরণ করেন বরিশাল বিভাগীয় পরিচালক মো. আবু সাইদ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial