কাউখালীতে জাতীয় ছাত্র সমাজের কলেজ কমিটি গঠন
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ছাত্র সমাজ (জেপি) কাউখালী সরকারী মহাবিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সকালে জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা ছাত্র সমাজ নেতা মো. নয়ন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু।
বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, ছাত্র সমাজের শামিম হোসেন, মো. বাহাদুর প্রমুখ।
বক্তারা জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র হাত মজবুত করার লক্ষে দলকে তৃনমুল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান।
পরে সাব্বির হোসে কে সভাপতি, নাসির উদ্দিনকে সহ-সভাপতি এবং আবু ফয়সালকে সাধারণ সম্পাদক ও ইমরান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্র সমাজের কাউখালী সরকারী মহাবিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয়।
