কাউখালীতে জাতীয় মহিলা পার্টির অফিস উদ্বোধন
কাউখালীতে রবিবার উপজেলা জাতীয় মহিলা পার্টির (জেপি) নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজ রোডস্থ নতুন কার্যালয়ে সকালে উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি জাকির হোসেন নসু, যুব সংহতি নেতা মনজুরুল মাহাফুজ পায়েল, শামীম আহম্মেদ, উপজেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা শিরিন বেগম, সয়না রঘুনাথপুর ইউনিয়ন মহিলা পার্টির সভানেত্রী সাবেক ইউপি সদস্য বেবী বেগম, আমরাজুড়ি ইউনিয়ন মহিলা পার্টির সভানেত্রী রেহেনা পারভীন, কাউখালী ইউনিয়ন মহিলা পার্টির সভানেত্রী সাহিনুর বেগম, চিরাপাড়া ইউনিয়ন মহিলা পার্টির সভানেত্রী হাফিজা বেগম, শিয়ালকাঠী ইউনিয়ন মহিলা পার্টির সভানেত্রী মনিরা আক্তার, মহিলা জাতীয় পার্টি নেত্রী ফাতেমা বেগম, সারমিন বেগম, আফরোজা বেগম, ফরিদা পারভীন প্রমুখ।
বক্তারা জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র হাত মজবুত করার লক্ষে দলকে তৃনমুল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান।
