প্রধান সূচি

মিঠু সভাপতি ॥ লিটন সম্পাদক

কাউখালীতে সূর্যোদয় খেলাঘর আসরের সম্মেলন

পিরোজপুরের কাউখালীতে সাংস্কৃতিক সংগঠন সূর্যোদয় খেলাঘর আসরের কাউখালী শাখার ২৭তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য প্রণয় সাহা শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলনের উদ্বোধন করেন।

পরে ‘‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল” এ শ্লোগানকে সামনে রেখে খেলাঘরের  সংগঠক ও কর্মীরা এবং শিশু কিশোরদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সূর্যোদয় খেলাঘর আসরের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. সাহাবুল ইসলাম বাবু, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রত রায়, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য রকিবা খান রুবা, খেলাঘর পিরোজপুর জেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন খান, এডভোকেট কমল মুখার্জ্জী,  সূযোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর প্রমূখ

পরে অনুষ্ঠিত কাউন্সিলে কামরুজ্জামান মিঠুকে সভাপতি এবং লিটন কৃষ্ণ করকে সাধারণ সম্পাদক করে সূর্যোদয় খেলাঘর আসর কাউখালী শাখার ৪১ সদস্যের কমিটি গঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial