কচুয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বাষিকী
কচুয়ায় নানা কর্মসুচির মধ্য দিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল সহকারে উপজেলা চত্বরে জমায়েত হন। পরে উপজেলা অডিটরিয়ামে কেক কেটে জন্মদিনের শুভ সুচনা হয়। এসময়ে প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার আ.কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর, ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান, বাগেরহাট পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ বাদশা হোসেন।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম শহিদের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সুজন দিদার, শ্রমিক লীগের সভাপতি খান শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ছাদেকুল আলম ছাদি, মহিলা যুবলীগের সভাপতি তানিয়া আক্তার, সাধারণ সম্পাদক আফসানা মিমি, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দিব্যেন্দু সিকদার খোকন প্রমুখ।
