প্রধান সূচি

ইন্দুরকানীতে বিদ্যুতের খুটি বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৩

জেলার ইন্দুরকানী উপজেলায় বিদ্যুতের খুটি বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্য সহ আহত ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক কামরুল ইসলামের বাড়ীতে বিদ্যুতের খুটি বসানোর সময় ওই নেতা খুটিটি একটু দূরে সরিয়ে বসাতে বললেন। এসময় ওই ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলীর সাথে তার কথা কাটাকাটির এক পর্যয়ে উভয় পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউপি সদস্য ইয়াকুব আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ইসলাম ও আব্দুল জলিল আহত হয়। আহত ইউপি সদস্যকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয় বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ইসলাম জানান, আমার বাড়ীর উপর থেকে ইউপি সদস্য জোর করে বিদ্যুতে খুটি বসাতে গেলে আমি সরিয়ে বসাতে বললে আমার উপর ইউপি সদস্য তার লোকজন নিয়ে হামলা চালায়। অপর দিকে ইউপি সদস্য ইয়াকুব আলী জানান, আমি পলীø বিদ্যুতের কাজে সহায়তা করতে গেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ইসলাম আমার উপর হামলা চালিয়ে আমাকে আহত করে।
পল্লী বিদ্যুতের ঠিকাদার জসিম উদ্দিন জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ইসলামের বাড়ীর একটি খুটি সরিয়ে বসানোর জন্য বললে ইউপি সদস্যের সাথে কথার কাটাকাটিতে সংর্ঘষের সৃষ্টি হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial