Friday, July 20th, 2018
ফ্ল্যাট দেয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা নিয়ে উধাও নাজিরপুরের রেবতী মন্ডল
নতুন ফ্ল্যাট দেয়ার প্রলোভন দেখিয়ে ৯ জনের কাছ থেকে ১ কোটি ১৪ লাখ টাকা নিয়ে আত্মগোপন করেছে রেবতী কুমার মন্ডল নামে এক প্রতারক। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১নং মাটিভাঙ্গা ইউনিয়েনের উত্তর বানিয়ারী গ্রামের মহেন্দ্র নাথ মন্ডলের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালতে মামলা করলে দুটি মামলায় রেবতী মন্ডলের এক বছর করে কারাদন্ডসহ ৯০ লাখ টাকা জরিমানা করেছে আদালত। যারা প্রতারনার শিকার হয়েছেন তাদের অনেকেই নাজিরপুর উপজেলার মানুষ হওয়ায় সরল বিশ^াসে তারা রেবতী মন্ডলের প্রতারনার ফাঁদে পড়েছেন। তাদের মধ্যে একজন ঢাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরী কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল গৌরীপ্রসন্ন চক্রবর্তী। দু’বার স্ট্রোকের পরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বিদ্যুতের খুটি বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৩
জেলার ইন্দুরকানী উপজেলায় বিদ্যুতের খুটি বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্য সহ আহত ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক কামরুল ইসলামের বাড়ীতে বিদ্যুতের খুটি বসানোর সময় ওই নেতা খুটিটি একটু দূরে সরিয়ে বসাতে বললেন। এসময় ওই ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলীর সাথে তার কথা কাটাকাটির এক পর্যয়ে উভয় পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউপি সদস্য ইয়াকুব আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ইসলাম ও আব্দুল জলিল আহত হয়। আহত ইউপি সদস্যকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবিষয় বালিপাড়াবিস্তারিত পড়ুন
একটি মাদ্রাসায় কেউ পাশ করেনি
ইন্দুরকানীতে আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয়
ইন্দুরকানীতে আলিম পরীক্ষায় ফলাফল চরম বিপর্যয় হয়েছে। একটি মাদ্রাসায় কেউ পাশ করেনি। এ উপজেলায় ৬টি আলিম মাদ্রাসায় ২০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন পাশ করেছে। পাশের হার ২৯ শতাংশ। এর মধ্যে দীঘিরপাড় জামেয়াই ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১২ জন পরীক্ষার্থীর মধ্যে কেউ পাশ করেনি। এছাড়া উপজেলা সদরের এফ করিম আলিম মাদ্রাসায় ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন, বালিপাড়া চান সিরাজিয়া আলিম মাদ্রাসায় ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন, বালিপাড়া সিনিয়র আলিম মাদ্রাসায় ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন, টগড়া দারুন ইসলাম কামিল মাদ্রাসায় ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন, বাটাজোর আলিমবিস্তারিত পড়ুন
