প্রধান সূচি

একটি মাদ্রাসায় কেউ পাশ করেনি

ইন্দুরকানীতে আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয়

ইন্দুরকানীতে আলিম পরীক্ষায় ফলাফল চরম বিপর্যয় হয়েছে। একটি মাদ্রাসায় কেউ পাশ করেনি। এ উপজেলায় ৬টি আলিম মাদ্রাসায় ২০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন পাশ করেছে। পাশের হার ২৯ শতাংশ। এর মধ্যে দীঘিরপাড় জামেয়াই ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১২ জন পরীক্ষার্থীর মধ্যে কেউ পাশ করেনি। এছাড়া উপজেলা সদরের এফ করিম আলিম মাদ্রাসায় ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন, বালিপাড়া চান সিরাজিয়া আলিম মাদ্রাসায় ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন, বালিপাড়া সিনিয়র আলিম মাদ্রাসায় ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন, টগড়া দারুন ইসলাম কামিল মাদ্রাসায় ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন, বাটাজোর আলিম মাদ্রাসায় ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন পাশ করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial