বাগেরহাট পুলিশকে পিকআপ ভ্যান দিয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র
বাগেরহাটের রামপালে নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী বাগেরহাট জেলা পুলিশের কাজে সহযোগিতার জন্য একটি নতুন পিকআপ ভ্যান প্রদান করেছে।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন পিকআপ ভ্যানটি হস্তান্তর করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে পিকআপ ভ্যানটি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, দেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার (প্রাঃ) কোম্পানীর প্রকল্প পরিচালক (পিডি) এস.সি. পান্ডে, উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আলহাজ¦ বাকী তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, দেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী সামাজিক দায়বদ্ধ কর্মসূচির আওতায় বাগেরহাট জেলা পুলিশের জন্য প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে নতুন এই পিকআপ ভ্যান প্রদান করেছে।
