প্রধান সূচি

বাগেরহাটে যুবকের ৫ বছরের সাজা

বাগেরহাটে মাদকদ্রব্য বহনের দায়ে হাওলাদার ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন আসামীর অনুপস্থিতিতে এই দন্ডাদেশ দেন।

হাওলাদার ফারুক হোসেন খুলনার লবনচরা থানার শিপিয়ার্ড এলাকার মো. মান্নান হাওলাদারের ছেলে।

বাগেরহাট জজ আদালতের এপিপি এডভোকেট শরৎ চন্দ্র মজুমদার বলেন, ২০১৫ সালের ২৯ আগষ্ট বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার সুন্দরঘোনা এলাকা থেকে পুলিশ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাওলাদার ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক মো. মঈনউদ্দিন বাদী হয়ে ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রমেশ চন্দ্র রায় তদন্ত শেষে ওই বছরের ২৯ সেপ্টেম্বর ফারুকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চারজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক ফারুকের অনুপস্থিতিতে ৫ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial