পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
‘‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৮ পিরোজপুরে পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ প্রমুখ। সভাপতিত্ব করেন জলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস।
Please follow and like us:
« উপকূলের ৩০ স্থানে সবুজ উপকূল-১৮ অনুষ্ঠিত হবে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ »
