প্রধান সূচি

কচুয়ায় ছাত্রলীগ আহবায়ককে হত্যার চেষ্টা

বাগেরহাটের কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুরের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর পৌনে ৪ টার দিকে ঢাকা থেকে ফেরার পথে উপজেলা সদরের আড়িয়ামর্দন এলাকায় ভ্যান যোগে পৌছালে ৪/৫ জনের মুখোশধারী দুর্বৃত্তরা তার গতিরোধ করে হামলা চালায়। এতে তার দু-হাত ও পায়ে গুরুত্বর জখম হয়। পরে এলাকাবাসী বাহাদুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুরের উপর হামলার প্রতিবাদে কচুয়া বাজার বনিক সমিতি, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এর উদ্যোগে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে জিরো পয়েন্টে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর, কৃষক লীগের আহবায়ক শিকদার হাদিউজ্জামান হাদিজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, আওয়ামী লীগ নেতা কাজী সাইদুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সাজ্জাদ হোসেন সুমন প্রমুখ। এসময় বক্তারা হামলাকারীদের আটক হওয়ার আগ পর্যন্ত সকল দোকানপাট, যান চলাচল বন্ধ রাখার ঘোষনা দেন। হামলার ঘটনার পর থেকে কচুয়া বাজারের সকল দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল কবির বলেন, ছাত্রলীগ নেতার উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial