মঠবাড়িয়ায় দলিল লেখক সমিতির পাল্টাপাল্টি কমিটি ঘোষণা
পিরোজপুরের মঠবাড়িয়ায় দলিল লেখক সমিতির দু’গ্রুপ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকালে সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখক সমিতি কার্যালয়ে আ.ম. ইউসুফুজ্জামান ও তৌহিদুল বাশার কবির গ্রুপ সংবাদ সম্মেলন করে ২৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি ঘোষণা করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির প্রচার সম্পাদক মো. মজিবর রহমান। সংবাদ সম্মেলনে প্রদীপ রঞ্জন মিত্র, শাহাদাৎ হোসেন বাবুল, বজলুর রহমান, কাজী মজিবর রহমান বাদলসহ অর্ধশত দলিল লেখকরা উপস্থিত ছিলেন।
অপর দিকে, গত মঙ্গলবার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আলিউল হাসান নাছির জমাদ্দারকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে দু’গ্রুপই তাদের ঘোষিত কমিটিকে বৈধ বলে দাবী করেন।
Please follow and like us:
« অবৈধ ডিস ব্যবসার দায়ে লাখ টাকা জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কমল একাডেমি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত »
