কাউখালীতে প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন ১৯ শিক্ষক
জেলার কাউখালী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯জন জ্যেষ্ঠ শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ সকল জ্যেষ্ঠ শিক্ষকদের প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেয়া হয়।
জানা গেছে, কাউখালী উপজেলার প্রধান শিক্ষকের চলতি দায়িত্বপ্রাপ্ত ১৯ জন জ্যেষ্ঠ শিক্ষকের নামের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরা হলেন, ১৬নং আশোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আরতী মিত্র, ২১নং কেউন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নুরুন্নাহার, ২৫নং কাঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাহাবুবা আক্তার, ৩৯নং জোলাগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. ছরোয়ার হোসেন, ৩৪নং সুবিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হোসনেয়ারা পারভীন, ৩৬নং বড় বেকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপিকা ভট্রাচার্য, ৫৯নং আসপর্দ্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রেহেনা আক্তার, ৮নং হোগলা বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রিপন কুমার মন্ডল, ৪৭নং মধ্যে শিয়ালকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. আব্দুল হালিম মোল্লা, ২৩নং কাউখালী সরকারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দিপালী সাহা, ২৭নং বদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নুরুন্নাহার, ১৬নং আশোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শামিমা আক্তার, ৪৪নং দক্ষিন জিবগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. মনিরুজ্জামান, ১৯নং কচুয়াকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাফিয়া সুলতানা, ৩০নং চিরাপাড়া জে.এম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইন্দ্রজিৎ পাল, ২৬ নং বদরপুর বৌলকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রঞ্জু রাণী বিশ^াস, ২৩নং কাউখালী সরকারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোকলেচুর রহমান, ৫২নং কুমিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জাহানারা খাতুন, ২৩নং কাউখালী সরকারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. আল-মামুন খান।
