প্রধান সূচি

জাতিসংঘের অফিসিয়াল ভাষা বাংলা করার দাবীতে ইন্দুরকানীতে শিক্ষার্থীদের শপথ

জাতিসংঘের অফিসিয়াল ভাষা বাংলা করার দাবীসহ শান্তির পক্ষে মানুষের মন পরিবর্তন করার লক্ষ্যে “শান্তির পথে যাত্রা” নামে সংগঠনের উদ্যোগে ইন্দুরকানীতে শপথ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলার ইন্দুরকানী ডিগ্রী কলেজের সেমিনার কক্ষে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট আখতারুজ্জামান তালুকদার সগিরের সভাপতিত্বে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সহকর্মী বিশ^ পর্যটক শাহানা আজিজ। বক্তব্য রাখেন, বিশ^ পর্যটক ফখরুল আজিজ, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শিকদার, সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, সহকারী অধ্যাপক শারমিন হোসেন, সাংবাদিক এম. আহসানুল ছগির, খান মো. নাসির উদ্দিন প্রমুখ।

বিশ^ পর্যটক ফখরুল আজিজ এবং শাহানা আজিজের সাথে সহমত পোষন করে ৩ শতাধিক শিক্ষার্থী তাদের দাবীর স্বপক্ষে স্বাক্ষর করেন। তারা প্রতিজ্ঞা করেন, “যুদ্ধ নয় শান্তির স্বপক্ষে সংহতি প্রকাশ। সবাই পরস্পর সহমর্মিতা ও বৈচিত্রের প্রতি শ্রদ্ধাশীল।”

সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখতে সক্রিয় হওয়া। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্রতী হওয়া। শিশুশ্রম, নারী ও শিশু নির্যাতন বন্ধে সোচ্চার হওয়া। কিশোর কিলোরী এবং তরুন তরুনীদের নৈতিক অবক্ষয় রোধে সচেষ্ট হওয়া। জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়ানো। প্রবীন ও প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীল হওয়া। দূর্নীতি, অনিয়ম ও দায়িত্বহীনতা হ্রাসে সচেতন হওয়া। বৈশি^ক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশসহ পৃথিবীকে ধ্বংশের হাত থেকে বাচানো। বৃক্ষ কর্তন নয় বৃক্ষ রোপন করা। অস্বিত্ব রক্ষা ও শান্তির জন্য প্রকৃতির সাথে একাত্ব হয়ে বৈচিত্রপূর্ণ মানুষকে সহাবস্থানের জন্য অঙ্গীকার করানো। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ৩০ লক্ষ শহীদের রক্তে ¯œাত বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলাসহ সর্বোপরি পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠার লক্ষে অঙ্গীকারাবদ্ধ হবার প্রত্যয়ে শিক্ষার্থীরা এ শপথ বাক্য পাঠ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial