প্রধান সূচি

ইন্দুরকানী কলেজের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন

ইন্দুরকানী কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন হয়েছে।

রবিবার কলেজের হলরুমে অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্তি পরিকল্পনা সচিব এম এ মান্নান হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।

ওরিয়েন্টশন ক্লাশের উদ্বোধন করেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান তালুকদার।

বক্তব্য রাখেন সাবেক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক পরিমল চন্দ্র মন্ডল, আনসার উদ্দিন, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য সমাজসেবক আব্দুল আজিজ হাওলাদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমায়েত উদ্দিন হাওলাদার, সাংবাদিক এম. আহসানুল ছগির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন।

এর আগে কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী আব্দুর রব হাওলাদার অবসরের কারণে তার বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সাথে তার স্থগিত ১১ বছরের বেতন ভাতার অনুদানের আদেশের কপি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব আহমেদ। তাকে কলেজের পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শিকদার অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial