নাজিরপুরে এ্যানী রহমানের কর্মী সভা
পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানী রহমান নাজিরপুরে কর্মী সভা করেছেন।
সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে প্রচারণা এবং আগামী নির্বাচনে দলীয় প্রতিক নৌকার পক্ষে ভোট প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করণের লক্ষে এ কর্মী সভার আয়োজন করা হয়।
বুধবার বিকেলে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মো. সাহেদ আলী ফকির। সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও স্বরূপকাঠী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানী রহমান।
সভায় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ এ্যানী রহমানের স্বামী, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান টোকন, টুঙ্গিপাড়ার পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পিরোজপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সরদার ফারুক আহম্মেদ, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছলেমান বিশ্বাস, গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. এমদাদুল হক বিশ্বাস, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাকসুদুল ইসলাম লিটন প্রমুখ।
