প্রধান সূচি

Wednesday, June 20th, 2018

 

নাজিরপুরে এ্যানী রহমানের কর্মী সভা

পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানী রহমান নাজিরপুরে কর্মী সভা করেছেন। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে প্রচারণা এবং আগামী নির্বাচনে দলীয় প্রতিক নৌকার পক্ষে ভোট প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করণের লক্ষে এ কর্মী সভার আয়োজন করা হয়। বুধবার বিকেলে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মো. সাহেদ আলী ফকির। সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও স্বরূপকাঠী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানী রহমান। সভায় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়া টাউন ক্লাবের ঈদ পূনর্মিলনী

ভান্ডারিয়া টাউন ক্লাবের উদ্যোগে বুধবার বিকেলে পৌর শহরের পূরাতন ষ্টিমারঘাটের ক্লাব কার্যালয়ে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাউন ক্লাবের সভাপতি রিয়াজ মাহমুদ মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি প্রভাষক মো. বশীর উদ্দীন, মো. মামুন হোসেন, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন খান, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালিদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাপ্পি, তথ্য বিষয়ক সম্পাদক গাজী মুজিবুর রহমান, দপ্তর মো. লোকমান হোসেন প্রমূখ।


নাজিরপুরে স্মার্ট কার্ড বিতরণকালে নির্বাচন অফিসের দুই কর্মচারীকে মারধর

পিরোজপুরের নাজিরপুরে মঙ্গলবার স্মার্ট কার্ড বিতরণকালে দুর্বৃত্তদের হামলায় নির্বাচন অফিসের দুই কর্মচারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের চালিতাবড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আহতরা হলেন, নাজিরপুর নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মোঃ ইয়াছিন হোসেন (২৭) ও সার্চ অপারেটর মোঃ রানা মীর (২৫)। হামলায় আহত রানা মীর জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে চালিতাবড়ি প্রাথমিক বিদ্যালয়ের নিচ তলার একটি কক্ষে বসে এলাকার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড প্রদানের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে ৮/১০ জন যুবকের একটি দল তাদের কক্ষে ঢুকে কিছু না বলেই এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকে। এসময় তিনি মাটিতেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial