প্রধান সূচি

কচুয়ায় বজ্রপাতে এক জনের মৃত্যু

বাগেরহাটের কচুয়ায় বজ্রপাতে দগ্ধ হয়ে মামুন শেখ (৫০) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গজালিয়া ইউনিয়নের বাইনারি খালে এ ঘটনা ঘটে। মামুন একই ইউনিয়নের কুমারখালী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. নাছির জানান, দুপুরে স্থানীয় কালীগঞ্জ বাজার থেকে সবজি ক্রয় করে নৌকায় করে বাইনারি খাল থেকে বাড়িতে যাচ্ছিল। এসময় হাল্কা হাল্কা বৃষ্টির সাথে বজ্রপাতে সে নদীর মধ্যে পরে যায়। স্থানীয়রা মামুনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial