প্রধান সূচি

বিবাহিত, হত্যা ও মাদক মামলার আসামীদের নিয়ে কমিটি

পিরোজপুরে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

পিরোজপুর জেলা ছাত্রদলের নব গঠিত কমিটি বাতিল করে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন জেলা কমিটি গঠনের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে  জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির সহ-সভাপতিবৃন্দসহ পদ বঞ্চিতরা।

আজ সোমবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ছাত্রদলের ত্যাগী এবং আন্দোলন সংগ্রামে থেকে মামলা, হামলার শিকার নেতাদের পদ বঞ্চিত করে বিবাহিত, অঙ্গদলের নেতাকে হত্যা মামলার আসামী এবং মাদক ও ডাকাতি মামলার আসামী, সরকারী দলের এজেন্টদের নিয়ে নতুন কমিটির সভাপতি ও সম্পাদক করা হয়েছে। সদ্য ঘোষিত পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটিতে জেলা কৃষকদল সভাপতি গাজী সালাউদ্দিন হত্যা মামলার আসামী হাসান আল মামুনকে সভাপতি এবং মাদক ও ডাকাতি মামলার আসামী এমডি বদিউজ্জামান শেখ রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া ঘোষিত সভাপতি হাসান আল মামুন বিগত দিনে কোন আন্দোলন সংগ্রামেও লিপ্ত ছিল না। সে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে লিয়াজো করে চলে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির সাথে মামুনের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। সে ছাত্রলীগের সাবেক সভাপতির বাসায় গিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের সাথে নিয়মিত আড্ডায় শরিক থাকতো। অন্যদিকে ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল বিবাহিত। সে মাদক সংক্রান্ত মামলায় জেল খেটেছে। এছাড়া তার বিরুদ্ধে পিরোজপুরে ডাকাতির মামলাও রয়েছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ছাত্রদলের সরকারী সোহরাওয়ার্দী কলেজ কমিটির সাধারণ সম্পাদক এবং সদ্য বিলুপ্ত জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক এমদাদুল হক মাসুদের বিরুদ্ধে ১৪টি রাজনৈতিক মামলা দেয়া হয়েছে। গত ১০ বছরে সে একাধিকবার কারাবরণ করেছে। পুলিশী হয়রানী ও মামলার কারনে পিতা-মাতার মত্যুতে জানাজা নামাজেও অংশ গ্রহণ করতে পারি নি মাসুদ। তাকে নতুন কমিটিতে কোন পদ দেয়া হয়নি। নতুন কমিটিতে ছাত্রদলের নিবেদিত ও ত্যাগী নেতাদের কাঙ্খিত পদ দেয়া হয়নি। পদ বঞ্চিত করা হয়েছে অনেক ত্যাগী ও ছাত্রদলবান্ধব নেতা-কর্মীকে।

নেতৃবৃন্দ বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কারাগারে থাকার সুবাধে কেন্দ্রীয় কতিপয় নেতা সরকারী দলের এজেন্ডা বাস্তবায়নের লক্ষে অর্থের বিনিময়ে পিরোজপুরে ৮ সদস্যের একটি দুর্বল কমিটি ঘোষনা দিয়েছেন।

অভিলম্বে সদ্য ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষনার দাবী জানিয়ে সংবাদ সস্মেলনে ঘোষনা করা হয়, নব গঠিত কমিটি বাতিল না হলে ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রদল নেতৃবৃন্দ কোন আন্দোলন সংগ্রাম করবে না। নতুন বাইরে থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদলের নব গঠিত জেলা কমিটির সহ-সভাপতি মো. তানজিল হাসান শাওন। সংবাদ সম্মেলনে বিলুপ্ত কমিটির যুগ্ন আহবায়ক এমদাদুল হক মাসুদ, নব গঠিত কমিটির সহ-সভাপতি আতিকুল ইসলাম পারভেজ, খায়রুল ইসলাম বাবু, ইমরান আহম্মেদ সজিবসহ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সেখ শহীদুল্লাহ শহী, সরোয়ার হোসেন, মির্জা জহুরুল হক, শিল্প বিষয়ক সম্পাদক নাদের খান রাজু, কৃষি বিষয়ক সম্পাদক সাইদুর কবীর বাচ্চু, সদস্য ইসরাউল সেখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ জুন পিরোজপুর পৌর শাখার সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে সভাপতি এবং একই শাখার সহ-সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবে কে সাধারণ সম্পাদক করে পিরোজপুর জেলা ছাত্রদলের ৮ সদস্যের একটি নতুন কমিটি ঘোষনা দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ নতুন কমিটি অনুমোদন দেয়। কমিটির অন্য পদপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মো. তানজিল হাসান শাওন, আতিকুল ইসলাম পারভেজ, খায়রুল ইসলাম বাবু, ইমরান আহম্মেদ সজিব, যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর রশিদ ও সাংগঠিক সম্পাদক মো. সালাউদ্দিন। এসময় ছাত্রদলের পদ বঞ্চিত নেতৃবৃন্দসহ অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial