প্রধান সূচি

মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৩৭তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে মঠবাড়িয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর বিএনপি’র উদ্যোগে কেএম লতীফ সুপার মার্কেটে দোয়া ও ইফতার মাহফিলে পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শ.ম. নজরুল ইসলাম, আ.ম. ইউসুফুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস রুম্মান, জেলা বিএনপি সদস্য আলহাজ্ব শামীম মৃধা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোসলেহ্ উদ্দিন বাবুল মৃধা, বিএনপি নেতা মাহাবুব কবির মনির, জাকির মৃধা, এনায়েত কবির দুলাল, জাকির মল্লিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান অপু, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম সরোয়ার রঞ্জু, ছাত্রদল নেতা সোহেল রানা, মঠবাড়িয়া সরকারী কলেজের সাবেক এজিএস আসাদুজ্জামান সোহেল প্রমুখ।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন কে. এম. লতিফ মার্কেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial