প্রধান সূচি

পিরোজপুরের হাট-বাজারে তাল শাসের কদর

“তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে” কবির সে কবিতার মতো সারি সারি তালগাছ রাস্তার দু’ধারে কিংবা বিলের আইলে এমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না। তাল গাছে ‘কানা বগীর ছা’ ও ‘বাবুই পাখির বাসা’ও  নেই আগের মতো। কালের বিবর্তনে পল্লী অঞ্চল থেকে অনেকটাই ম্লান হয়ে গেছে তাল গাছ। তবে ‘এক পায়ে দাঁড়িয়ে’ থাকা  সেই তালগাছের কদর এখন বেড়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি তাল শাস ও পাকা তালের কদর রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত তাল শাসের চাহিদা বেড়েছে।

পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারে তাল শাসের বেশ কদর বেড়েছে। মৌসুমী ফল হিসেবে ‘তাল শাস’ গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখছে।

জানা গেছে, এলাকা ভেদে একটি তালের পাইকারি দাম তিন থেকে সাত টাকা। খুচরা পর্যায়ে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

পিরোজপুরের কাউখালী  উপজেলার পাইকারি তাল শাস ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, আমরা একটি গাছের তাল ৩০০ থেকে ৪০০ টাকায় কিনে থাকি। ঢাকায় নিয়ে এক হাজার তাল শাস ৬  থেকে ৭ হাজার টাকা বিক্রি করি।

তিনি জানান, এক  থেকে দেড় মাস পর্যন্ত তাল শাস বিক্রি করা যাবে। এ বছর তালের ভালো ফলন হয়েছে জানিয়েছে কৃষি কর্মকর্তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial