প্রধান সূচি

মঠবাড়িয়ায় মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে দুই পুলিশ আহত

মঠবাড়িয়া থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের সবুজনগর এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ নয়ন মৃধা (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকের সময় মাদক ব্যবসায়ী নয়ন ও পুলিশের সাথে ধস্তাধস্তিতে থানার এএসআই আবুল হাসান ও পুলিশ সদস্য গোলাম মোস্তফা গুরুতর আহত হয়। আহত পুলিশ সদস্য গোলাম মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এএসআই আবুল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। গ্রেফতারকৃত নয়ন শহরের সবুজনগর এলাকার নজরুল মৃধার ছেলে।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে শহরের সবুজনগর এলাকায় এএসআই আবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। চিহ্নিত মাদক ব্যবসায়ী নয়ন ও তার সহযোগী মাছুম পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল যোগে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে নয়নকে আটক করে। এসময় আটককৃত নয়ন পুলিশকে ধাক্কা মেরে পালানোর সময় পুলিশ সদস্য গোলাম মোস্তফা পড়ে গেলে ডান পায়ে গুরুতর জখম হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার পুলিশ সদস্য আহতের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial