ইন্দুরকানীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ইন্দুরকানীতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে মরহুম মোদাচ্ছের আলী শিকদার স্মরণে ইন্দুরকানী ডেভলপমেন্ট অর্গানাইজেশন (আইডিও) এর আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল করিব তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর একেএম আবুুল খায়ের, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার, প্রভাষক শারমিন হোসেন, শিক্ষক হেলাল উদ্দিন গাজী, শিক্ষার্থী মো. শাকিল শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাকিল মাহমুদ পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতী, সাংবাদিক এম আহসানুল ছগির, এইচ. এম. ফারুক হোসাইন, আজাদ হোসেন বাচ্চু, আলমগীর কবির মান্নু, শাহিদুল ইসলাম, ইন্দুরকানী প্রবাসী ফাউন্ডেশনের পরিচালক সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে সম্মাননা ক্রেষ্ট এবং ১ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়।
