প্রধান সূচি

পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন সাতক্ষীরা জেলার দেবহাটা গ্রামের মৃত আঃ জব্বার গাজীর ছেলে মোঃ খলিলুর রহমান গাজী (৫৭)।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ রফিকুর ইসলাম এ রায় দেন। আদালত আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারা ভোগেরও আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, দন্ডিত খলিল ২০১২ সালের ১০ জুলাই একটি ব্যাগে করে ৪৮ বোতল ফেন্সিডিল নিয়ে বাস যোগে পিরোজপুর আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের কয়েক সদস্য ও ডিবি পুলিশ ওই দিন বিকেল ৩ টার দিকে স্থানীয় বলেশ্বর ব্রিজের টোল পয়েন্টে অপেক্ষা করছিল। বাসটি টোল দেওয়ার জন্য থামলে ডিবি পুলিশ বাসে উঠে খলিল গাজীকে চ্যালেঞ্জ করে তার ব্যাগ তল্লাশী করে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।
পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পিরোজপুর এর পরিদর্শক আব্দুল মালেক বাদী হয়ে পিরোজপুর থানায় আটক খলিলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial