সভাপতি টিটু ॥ সম্পাদক অনিক
পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ-সম্পাদক জাহিদুল ইসলাম টিটুকে সভাপতি ও অনিরুজ্জামান অনিককে সাধারণ সম্পাদক করে পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করেছে কেন্দ্রীয় কমিটি। ৬ মে রবিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, জাহিদুল ইসলাম টিটু পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নাসির উদ্দিনের ছেলে। তার বাবা শংকরপাশা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সভাপতি জাহিদুল ইসলাম টিটু ২০০৩ সালে পাড়েরহাট রাজলক্ষী স্কুল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক, ২০১৩-২০১৫ পর্যন্ত পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জি.এস), পিরোজপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু এর ছেলে। অনিক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
