প্রধান সূচি

বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব

পিরোজপুরে চ্যাম্পিয়ন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়

বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসবের পিরোজপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। রানার আপ হয়েছে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের দলনেতা হৃদিকা আহসান শ্রেয়া।

পিরোজপুর জেলা পর্যায়ের বিতর্ক উৎসবের সমাপনি পর্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। অতিথি ছিলেন পিরাজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক হাবিবুল্লাহ হাওলাদার, আরিফুল ইসলাম, নুরে জান্নাত রিমা, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শিরিনা আফরোজ। বক্তব্য রাখেন, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আরিফুজ্জামান। সভাপতিত্ব করেন দৈনিক সমকালের বরিশাল ব্যুারো প্রধান পুলক চ্যাটার্জি।

বৃহস্পতিবার সকাল ১০ টায় পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় পিরোজপুর জেলা বিতর্ক উৎসব। এ উৎসবের উদ্বোধন করেন পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিম। বক্তব্য রাখেন, বিতর্ক প্রতিযোগিতার মডারেটর সালাউদ্দিন সেলিম, বিচারক মন্ডলীর সদস্য পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক মোঃ হাবিবুল্লাহ হাওলাদার, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুবক্কর ছিদ্দিক, পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুর জেলা শাখার সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমকালের স্বরূপকাঠী প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, নাজিরপুর প্রতিনিধি ফিরোজ মাহামুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি সিকদার চাঁন।

সমাপনি ও উদ্বোধনী পর্বে প্রধান অতিথিসহ বক্তারা বিজ্ঞান চর্চায় শিশুদের আগ্রহী করে তুলতে সমকালের এ আয়োজনের প্রশংসা করে বলেন, আগামী প্রজন্মের মধ্যে যাতে বিজ্ঞান অধ্যয়ন নিয়ে যাতে কোন ভীতি না থাকে সেজন্য শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। বক্তারা বলেন, শিশু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিতর্কের কোন বিকল্প নেই। আর সে বিতর্কের বিষয় যদি বিজ্ঞান হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চার প্রতি আরও অনুরাগী হবে। বক্তারা আরও বলেন, আগামী প্রজন্ম যদি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় সমৃদ্ধ হয় তাহলে দেশের চলমান অগ্রযাত্রা আরও বেগবান হবে।

পিরোজপুর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয়গুলো হলো- পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়, পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয় এবং আলামকাঠী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial